ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

মার্সিডিসের চেয়েও মহিষের দাম বেশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
  • ৮২৪ বার

সবাই তাকে ‘যুবরাজ’ বলে ডাকে। তবে আদতে সে কোনো রাজার ছেলে নয়। তবে তার থেকেও বা কম কিসে! আসলে যুবরাজ একটি মহিষের নাম। ভারতের হরিয়ানার এই মহিষের দাম এতটাই বেশি যে, প্রকৃত যুবরাজের চেয়ে কোনো অংশে কম নয় সে।

যুবরাজই গোটা বিশ্বের সবচেয়ে দামি মহিষ। দুনিয়ার তাবড় তাবড় কোম্পানির গাড়ির থেকেও বেশি দাম এই যুবরাজের। ল্যাম্বরগিনি, ফেরারি, মার্সিডিস গাড়ির থেকেও বেশি দাম এই মহিষের। ৭ কোটি টাকা!

হায়দরাবাদের মহিষ উৎসবে প্রথম গোটা ভারতের নজরে এসেছিল যুবরাজ, এখন গোটা বিশ্ব যুবরাজের দিকে তাকিয়ে। যাকে বলা যায় একেবারে লাইমলাইটে। আর লাইমলাইটে থাকার কারণ যুবরাজের ডায়েট চার্ট।

সারা দিনে কী কী খায় যুবরাজ? ১৬০০ কেজি ওজনের যুবরাজের সকালের ব্রেক ফাস্ট ১০০টি আপেল। গোটা দিনে ২০ লিটার দুধ দেওয়া হয় যুবরাজকে। ২৪ ঘণ্টার খাবারের তালিকায় আছে ১৫ কেজি ভুষি।

শীতকালে কম বেশি মদ্যপানও করানো হয় এই মহিষকে। এখানেই শেষ নয়! প্রতিদিন নিয়ম করে অয়েল ম্যাসাজ করা হয় যুবরাজকে। মাসে চারবার যুবরাজের চুলও কাটিয়ে দেন তার মালিক। ১০ জন ভৃত্য রয়েছেন যুবরাজের দেখভালের জন্য। প্রতিদিন যুবরাজের পেছনে খরচ হয় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এত খরচে যুবরাজকে লালনপালনের কারণ কী? আসলে এই মহিষ যে দুধ দেয়, তার কারণেই এর এত খাতিরদারি। প্রতিবছর যুবরাজের দুধ বেচে অন্তত ১ কোটি টাকা রোজগার হয় যুবরাজের মালিকের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

মার্সিডিসের চেয়েও মহিষের দাম বেশী

আপডেট টাইম : ১১:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬