ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ১৪৫ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া (মাদ্রাসা)-এর মহাপরিচালক (মুহ্তামিম) মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

বর্তমানে তিনি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও এনআরবিসি ইসলামী ব্যাংক লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৯২ সালে দাওরায়ে হাদিসে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং পরবর্তীতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি কওমি মাদ্রাসার জন্য সরকার অনুমোদিত সুপ্রিম কাউন্সিল আল হাইতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বাংলাদেশ এর সদস্য। তিনি সৌদি আরবের প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া থেকে প্রকাশিত আরবি ও ইংরেজি ম্যাগাজিন বালাগ আশ-শরক পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন মাসিক পত্রিকা আত-তাওহীদ-এরও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি চট্টগ্রামের হালিশহর কে-ব্লক কেন্দ্রীয় মসজিদের খতিব। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর অনেক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়। তিনি সৌদি সরকার ও মুসলিম ওয়ার্ল্ড লীগ এর আমন্ত্রণে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন।

এ ছাড়া বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, লেবানন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও তুরস্ক সফর করেন। আরবি, ইংরেজি, উর্দু ফারসিসহ কয়েকটি ভাষায় তিনি পান্ডিত্য অর্জন করেন। তিনি ১৯৭২ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ

আপডেট টাইম : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩