ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বন্ধুর মাথা ফাটিয়ে দিলো অন্য তিন বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ২৬৩ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার বাড়রী (শিবপুর) গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনিল চন্দ্র বিশ্বাসের ছেলে পিয়াস চন্দ্র বিশ্বাসের(১৮) মাথা ফাটিয়ে দিলো একই গ্রামের তারই তিন বন্ধু আশাদুল(১৮), তুর্জয়(১৯) ও মাজহারুল(১৯)। বর্তমানে সে মদন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

পিয়াশ চন্দ্র বিশ্বাস বলেন, আমি গত রাত (৩ মে) আনুমানিক ৮.৩০ টার দিকে বাড়ি আসার পথে ইচ্ছে করে আমার উপর সাইকেল তুলে দেয় রুকতন মিয়ার ছেলে আশাদুল। আমি তাতে প্রতিবাদ করলে, মৃত কদ্দুছ মিয়ার ছেলে মাজহারুল, লিটন দে’র ছেলে তুর্জয় ও আসাদুল আমার উপর ঝাপিয়ে পড়ে।

তিনি আরো বলেন, এক পর্যায়ে আমায় টেনে হ্যাচরে রাস্তার পাশে জঙ্গলের দিকে নিয়ে যায়। আসাদুল ধারালো কিছু দিয়ে আমার মাথায় আঘাত করলে, আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে নিকট আত্মীয়রা আমায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমার বড় ভাই আজ(৪ মে) বাদী হয়ে ঐ তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে আশাদুল বলেন, গত রাতে আমরা তিন বন্ধু রাস্তায় হাঁটতে ছিলাম। হঠাৎ করে একটি সাইকেল আমাদের সামনে চলে আসলে, বন্ধুকে বাঁচাতে ধাক্কা দেই। ধাক্কার ছুটে ঐ বন্ধু পিয়াসের উপর গিয়ে পড়লে, পিয়াস উত্তেজিত হয়ে আমাকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে আমার উপর আঘাত করতে চাইলে, ফিরাতে গিয়ে পিয়াসের মাথায় লেগে যায়।

মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বন্ধুর মাথা ফাটিয়ে দিলো অন্য তিন বন্ধু

আপডেট টাইম : ০৯:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩