ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: সংশ্লিষ্টদের নাম-ঠিকানা দাখিলের নির্দেশ হাইকোর্টের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • ১৬৬ বার

নওগাঁয় র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্র বাদী হয়ে মামলা না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টদের নাম-ঠিকানা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া, ময়নাতদন্ত প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ সোমবার (২৭ মার্চ) আদালতের নজরে আনা হলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

গেলো ২২ মার্চ র‍্যাবের হাতে আটক হন চন্ডিপুর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন। আটকের পরদিনই তার বিরুদ্ধে মামলা করেন রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক। গ্রেফতারের দুইদিন পর ২৪ মার্চ র‍্যাবের হেফাজতেই মৃত্যু হয় জেসমিনের। যদিও মস্তিষ্কে রক্তক্ষরণেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে দাবি র‍্যাবের।

ক্ষোভ প্রকাশ করে আদালত আরও বলেন, জনগণ ন্যায়বিচার দেখতে চায়। আর সেটা নিশ্চিত করবে আদালত।
মঙ্গলবার ময়নাতদন্ত প্রতিবেদনসহ রাষ্ট্রপক্ষ সব নথি জমা দিলে পরবর্তী আদেশ দেবেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: সংশ্লিষ্টদের নাম-ঠিকানা দাখিলের নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ১১:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩