ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেত্রকোণার মদনে ব্যবসায়ীর উপর হামলা ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ১৯১ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মণিকা (পূর্বপাড়) গ্রামে ব্যবসায়ীর উপর হামলা ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, মণিকা (পূর্বপাড়) গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫২) তার বাড়ির সামনে রাস্তার পাশে বিগত কয়েক বছর ধরে মুদি ব্যবসা করছেন। সামনে বৈশাখ মাস থাকায় দোকানে বেশি করে মালমাল তুলার জন্য দার-কর্জ করে ২ লক্ষ ৮০ হাজার টাকা দোকানে রাখেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রবিবার (১২ই মার্চ) সকালে একই গ্রামের তরিকুল ও রবিকুল তার দলবল নিয়ে অতর্কিতভাবে শাজাহান মিয়ার দোকানে হামলা চালায়। হামলায়, দোকানের আনুমানিক ২০ হাজার টাকার মালামাল নষ্ট হয় এবং শাজাহানের ভাগিনা রবিনকে (১৯) মারধর করে দোকান থেকে ২ লক্ষ ৮ হাজার টাকা তরিকুল ইসলাম ও তার দলবল ছিনিয়ে নিয়ে যায়।
পরে রবিনকে স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এরই প্রেক্ষিতে ব্যবসায়ী শাজাহান বাদী হয়ে ইসলাম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৮) ও রবিকুল ইসলাম (২০), হাদিস মিয়ার ছেলে সোহেল রানা (৩০), মৃত চদ্দু মিয়ার ছেলে রাশিদ মিয়া (৪০), রাশিদ মিয়ার ছেলে রায়তুল মিয়া (১৯), হেলাল মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৮) এবং আরো অজ্ঞাত নামা ৩-৪ কে আসামী করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মদন থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেত্রকোণার মদনে ব্যবসায়ীর উপর হামলা ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে 

আপডেট টাইম : ০৭:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩