ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সোশ্যাল ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান ও এএমডি’র পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসরকারি খাতের শ‌রীয়াহ্ ভি‌ত্তিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মাহবুব-উল-আলম পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।

সোমবার (৩০ জানুয়ারি) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চেয়ারম্যান মাহবুব–উল–আলম ছিলেন এসআইবিএলের মালিকানায় থাকা চট্টগ্রামের হাসান আবাসন লিমিটেডের পক্ষের মনোনীত পরিচালক। তিনি এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ইসলামী ব্যাংকে মেয়াদ শেষ হওয়ার পর মাহবুব–উল–আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হন।

পদত্যাগ করা এএমডি আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া এসআইবিএলে যোগ দেওয়ার আগে ইসলামী ব্যাংকেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর গতকাল রোববার থেকে অফিসে যাচ্ছেন না আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।

চেয়ারম্যান ও এএমডির পদত্যাগের বিষয়‌টি জান‌তে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাফর আলমকে একা‌ধিকবার ফোন করা হলেও তিনি রি‌সিভ করেননি। হোয়াটসঅ্যা‌পের মাধ্যমে জান‌তে চাইলেও তি‌নি এ বিষ‌য়ে কো‌নো উত্তর দেন‌নি।

২০১৭ সালে এসআইবিএলের মালিকানা পরিবর্তনের পর আগের সব পরিচালককে বাদ দেওয়া হয়। যে ব্যবসায়ী গ্রুপটি এই ব্যাংকের মালিকানা নিয়েছে, তারাই ব্যাংকটিতে সব পরিচালক নিয়োগ দেয়। এই প্রক্রিয়ায় প্রথমে এসআইবিএলের চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে। পরে মাহবুব-উল-আলম চেয়ারম্যান হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সোশ্যাল ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান ও এএমডি’র পদত্যাগ

আপডেট টাইম : ১২:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩