ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ২৬২ বার

বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বড় বড় অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করছে বাংলাদেশ। আশা করি আমরা বড় ধরনের ক্ষতি ছাড়াই পরিস্থিতি শামাল দিতে পারবো।

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম-নীতি তৈরির কাজটি জবাবদিহিতার আওতায় আনা দরকার। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে যে দ্বিধা ও বিঘ্ন সৃষ্টি হয়েছে তা নিরসনে ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের রিয়েল (প্রকৃত) অর্থনীতির জন্য প্রকৃত তথ্য খুব প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাজারে অনেক তথ্যই পাওয়া যায়, কিন্তু তথ্যের দ্বিধা ও বিঘ্ন দূর করতে প্রকৃত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং অ্যালমানাক সেই কাজটিই করছে।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, অর্থনীতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় সঠিক চিত্র উঠে আসছে না। এজন্য সব আলোচনার আগে প্রকৃত শব্দটি যোগ করার প্রয়োজন। ব্যাংকিংয়ের কথা বলি, প্রবৃদ্ধির কথা বলি, দারিদ্র্যের কথা বলি- প্রত্যেকটা ক্ষেত্রে এখন প্রকৃত শব্দটা জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি)- সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ, বিএলএফসির (বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন) সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান, ব্যাংকিং আ্যালমানাকের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ এবং ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক আবদার রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ১০:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩