ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ধূমপান ত্যাগ করতে খান ৬ খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
  • ৫৭৫ বার

সিগারেটের নেশা ছাড়তে চাইছেন অনেক দিন ধরে? অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছেন না? কয়েকটা খাবার আপনাকে সাহায্য করতে পারে নেশা ছাড়াতে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে জেনে নিন এমনই কিছু খাবারের নাম, যা আপনাকে ধূমপানের নেশা ছাড়াতে সহায়তা করতে পারে।

দুধ: দুধ খাওয়ার পর সিগারেট খেলে প্রচণ্ড তিতা লাগে। নেশা ছাড়তে চাইলেও যদি সিগারেট খেতে ইচ্ছা হয়, তাহলে অল্প দুধ খান। সিগারেটের তিতা স্বাদই আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করবে।

বাদাম: সিগারেট ছাড়ার সিদ্ধান্ত নিলে প্রতি দিন খান একমুঠো বাদাম। এর থেকে পাওয়া এনার্জি, প্রোটিন ও প্রচুর স্বাস্থ্যকর খনিজ ধীরে ধীরে আপনাকে নেশা ছাড়তে সাহায্য করবে।

কমলা লেবু: কমলা লেবু, লেবু, বেদানার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। সাধারণত যাদের ধূমপানের অভ্যাস থাকে তাদের ফল খাওয়ার অভ্যাস থাকে না। লেবু জাতীয় ফল খাওয়ার অভ্যাস তৈরি করলে সিগারেট খাওয়া ছাড়তে পারবেন।

নোনতা স্ন্যাকস: দুধের মতোই নোনতা খাবারের পর সিগারেট খেলেও মুখ বিস্বাদ হয়ে যায়। তাই অবশ্যই সঙ্গে রাখুন নোনতা স্ন্যাকস। অফিসে বা কাজের মাঝে সিগারেট খেতে ইচ্ছা হলে নোনতা স্ন্যাকস খান।

কাঁচা সবজি: ফলের মতোই নেশা কাটাতে দারুণ কাজ করে কাঁচা সবজি। গাজর জাতীয় সবজি সরু সরু করে কেটে অফিসের লাঞ্চে নিয়ে যেতে পারেন। সিগারেট খাওয়ার ইচ্ছা হলে এই সবজি খান। নেশা কাটবে।

দই: আগেই বলেছি দুধ খেলে সিগারেট তিতা লাগে। এই কথা প্রযোজ্য দুগ্ধজাত খাবারেরে ক্ষেত্রেও। দই নিয়মিত খান। নেশা কাটাতেও সাহায্য করবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ধূমপান ত্যাগ করতে খান ৬ খাবার

আপডেট টাইম : ১১:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬