ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বিশ্ব বাজারে আবার কমলো তেলের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৪.২৬ ডলার থেকে ৮৪ সেন্ট কমে হয়েছে ৯৩ দশমিক ৪২ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের প্রতি ব্যারেলের দাম ৮৮ দশমিক ৯৬ ডলার থেকে ৪৫ সেন্ট কমে হয়েছে ৮৮ দশমিক ৫১ ডলার।

মঙ্গলবার (১৬ আগস্ট) তেলের দাম কমার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ।

গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ৬ মাসে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ।

এর আগে, সোমবারও বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৯৭.২৬ ডলারে দাঁড়ায়। সোমবার প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৮২ সেন্ট কমে ৯১.২৭ ডলারে হয়। আর প্রথম সেশনে এই তেলের দাম কমে যায় ২ দশমিক ৪ শতাংশ।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে চীনের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে ধীর হয়ে যায়। এ সময় শোধনাগারের উৎপাদন দৈনিক ১২ দশমিক ৫৩ মিলিয়ন ব্যারেলে নেমে আসে, যা ২০২০ সালের মার্চের পর থেকে সর্বনিম্ন।

এদিকে রোববার আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের সাংবাদিকদের বলেন, সৌদি আরব সরকার অনুরোধ করলে সৌদি আরামকো অপরিশোধিত তেলের উৎপাদন সর্বোচ্চ দৈনিক ১২ মিলিয়ন ব্যারেল বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বিশ্ব বাজারে আবার কমলো তেলের দাম

আপডেট টাইম : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২