ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

১১ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পুঁজি বাজারে তালিকাভুক্ত দম মিউচুয়াল ফান্ডসহ মোট ১১টি ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন সমাপ্ত বছর শেষে ইউনিট হোল্ডারদের জন্য ৬ থেকে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) রেস ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ফান্ডগুলোর ইউনিটধারীরা সম্মিলিতভাবে ২০৭ কোটি ৩৩ লাখ টাকা পাবেন। এর মধ্যে পুঁজি বাজারে তালিকাভুক্ত ১০ মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা পাবেন ২০২ কোটি ৩৮ লাখ টাকা।

প্রতিটি মিউচুয়াল ফান্ডের ইউনিট মূল্য ১০ টাকা ধরে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে প্রতিটি মিউচুয়াল ফান্ডের দাম ১০ টাকার বেশ নিচে রয়েছে। ফলে ফান্ডগুলোর ইউনিটধারীরা প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) পাবেন শতাংশের ঘোষিত লভ্যাংশের থেকে বেশি হারে।

এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত অতালিকাভূক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড সাড়ে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর পুঁজি বাজারে তালিকাভুক্ত রেস’র ১০ মিউচুয়াল ফান্ডের মধ্যে এবার সব থেকে বেশি লভ্যাংশ দেবে ইবিএল এনআরবি। এ ফান্ডটি ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির বর্তমান দাম ৭ টাকা ৪০ পয়সা। ফলে ডিভিডেন্ড ইল্ড হবে ১৪ দশমিক ৮৬ শতাংশ। গত বছর ফান্ডটি থেকে বিনিয়োগকারীরা ৬ শতাংশ নগদ লভ্যাংশ পান।

এবার সব থেকে কম লভ্যাংশ ঘোষণা করেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড। এ ফান্ডটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বর্তমানে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ১১ দশমিক ৫৪ শতাংশ। গত বছর ফান্ডটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

১১ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আপডেট টাইম : ১১:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২