ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

এক দিনের ব্যবধানে রিজার্ভ আরও কমল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এক দিনের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। আজ (বুধবার) রিজার্ভ কমে নেমেছে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে।গতকাল রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো গতকাল রিজার্ভ নেমে আসে ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ এক সপ্তাহ আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সঙ্গে ১৯৬ কোটি ডলার মূল্যের আমদানি দেনা পরিশোধ করেছে। আমদানির অর্থ পরিশোধ করার পর রিজার্ভ কমে গেছে।

আকুর মাধ্যমে সদস্য দেশগুলো তাদের আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে।বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা হচ্ছে আকুর সদস্য।

আকুর সদর দপ্তর হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। আকুর মাধ্যমে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়।

ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় আজকেও কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে। এটিও রিজার্ভে প্রভাব ফেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

এক দিনের ব্যবধানে রিজার্ভ আরও কমল

আপডেট টাইম : ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২