ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

হতদরিদ্রদের চালের দামও ৫ টাকা বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র মানুষের কাছে বিক্রি করা চালের মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী কেজি প্রতি চালের দাম ১০ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হয়েছে।

 নতুন দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে খাদ্য অধিদপ্তরের এই কর্মসূচির চালের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করে গত ২২ জুন অর্থ মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে চালের নতুন মূল্য কার্যকর করতে নির্দেশ দিল খাদ্য মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ‘ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ নীতিমালা, ২০১৬’ অনুযায়ী ‘খাদ্য বান্ধব’ কার্যক্রমের আওতায় দরিদ্র জনসংখ্যার মধ্য থেকে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত সর্বোচ্চ ৫০ লাখ পরিবারকে কর্মাভাবকালীন (সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) পাঁচ মাস প্রতিমাসে ৩০ কেজি চাল বিক্রির ক্ষেত্রে চালের মূল্য পুনর্নির্ধারণ করা হলো।

এতে বলা হয়েছে, সমতল ও দুর্গম এলাকার জন্য ভোক্তা পর্যায়ে (প্রতিটি নির্বাচিত পরিবারের কাছে) চালের খুচরা বিক্রয় মূল্য প্রতি কেজি ১৫ টাকা এবং এক্স-গোডাউন মূল্য (ডিলারের কাছে বিক্রয় মূল্য) সমতল এলাকার জন্য প্রতি কেজি ১৩ টাকা ৫০ পয়সা এবং দুর্গম এলাকার জন্য প্রতি কেজি ১৩ টাকা। পুনর্নির্ধারিত মূল্য ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও চিঠিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

হতদরিদ্রদের চালের দামও ৫ টাকা বাড়ল

আপডেট টাইম : ১২:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২