ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই মাসের সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া রফতানি শুল্ক কমিয়ে আনায় মালয়েশিয়ার ব্যবসায়ীরা বিক্রি কমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার বিদ্যমান পাম রফতানি শুল্ক সর্বোচ্চ ৩৭৫ ডলার থেকে কমিয়ে ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া রফতানি বৃদ্ধি প্রোগ্রামের জন্য বিশেষ রেটও নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে খবর প্র্রকাশ করেছে বিজনেস রেকর্ডার।

গতকাল একদিনের ব্যবধানে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ২ শতাংশ কমেছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম ১৩৪ রিঙ্গিত বা ২ দশমিক ২৯ শতাংশ কমেছে। কার্যদিবসের মাঝামাঝিতে প্রতি টন লেনদেন হয়েছে ১ হাজার ২৯৩ ডলার ২০ সেন্টে। ছয় অধিবেশনের পাঁচটিতেই দাম কমেছে, যা ৫ এপ্রিলের পর সর্বনিম্ন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, নতুন শুল্কহার মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত পাম অয়েল রফতানিতে এ হারেই শুল্ক পরিশোধ করতে হবে। তবে ১ আগস্ট থেকে সর্বোচ্চ রফতানি শুল্ক বাড়িয়ে টনপ্রতি ২৪০ ডলারে উন্নীত করা হবে। এ সময় প্রতি টন পাম অয়েলের রেফারেন্স দাম ১ হাজার ৫০০ ডলারে অবস্থান করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

আপডেট টাইম : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২