ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ডাবল সেঞ্চুরি হাঁকাল রসুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সাম্প্রতিক সময়ে সব পণ্যের মূল্যই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এর মধ্যেও রসুনের দাম যে গতিতে বেড়েছে, সেটা প্রায় অবিশ্বাস্য। এ যেন পাগলা ঘোড়া! গত মে মাসের শুরুতেও এক কেজি রসুনের দাম ছিল ৪০-৫০ টাকা। সেই রসুন এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বিক্রেতাদের সাফ কথা- বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করি।

সোজা কথায়, গত এক মাসে কেজিপ্রতি রসুনের দাম বেড়েছে ১৫০ টাকারও বেশি। কেন এভাবে রসুনের দাম বাড়ছে, সেটার পরিষ্কার জবাব ব্যবসায়ীদের কাছে নেই। তবে তারা বলছেন, সরবরাহ কম তাই দাম বাড়ছে। তাছাড়া ডলারের দাম বাড়ায় বেড়ে গেছে আমদানি খরচ। তাই রসুনের বাজার এমন গরম!

রসুনের বাজারের এমন পরিস্থিতির মধ্যে পেঁয়াজের দাম সামান্য কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।

ডিমের দাম সেই বাড়তি অবস্থাতেই আছে। ডজন বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। ব্রয়লার মুরগি ১৬০ টাকা, সোনালীটা বিক্রি হচ্ছে ২৯০-৩১০ টাকায়। গরুর মাংস বাড়তে বাড়তে গিয়ে ৭০০ টাকায় ঠেকেছে। কোনো কোনো ব্যবসায়ী ৭২০ টাকাও বিক্রি করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ডাবল সেঞ্চুরি হাঁকাল রসুন

আপডেট টাইম : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২