ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাংলাদেশ ব্যাংকে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬
  • ২৯২ বার

বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদমর্যাদায় বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ রবিবার এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে ছয় মহাব্যবস্থাপকে (জিএম) বদলি করার কথা উল্লেখ করা হয়েছে। ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানকে রংপুর অফিসে বদলী করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন এইচআরডি-২ এর জিএম আজিজুর রহমান। আর কাজী এনায়েত হোসেনকে এইচআরডির দায়িত্ব দেওয়া হয়েছে।
ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টের (এফএফএসপিডি) জিএম জোয়ার্দার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে বদলী করা হয়েছে। গভর্নর সচিবালয়ে এতদিন দায়িত্ব পালন করে আসছেন এস এম রবিউল হাসান। বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমি (বিবিটিএ) এর জিএম জামাল মোল্লাকে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে বদলী করা হয়েছে। এ ছাড়া কাজী এনায়েত হোসেনকে এইচআরডির জিএম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে আজ রবিবার এক অফিস আদেশ জারি করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাট হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রায় ২২ বছর যাবত এ বিভাগে কাজ করে আসছেন কাজী সাইদুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী কোনো বিভাগে টানা তিন বছরের অধিক কেউ একই ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না। অথচ কাজী সাইদুর রহমান ২২ বছর ধরে একই বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। কেন্দ্রীয় ব্যাংকের একসময়ের প্রভাবশালী এই জিএমকে রংপুর অফিসে বদলী করা হয়েছে। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলে কবির বাংলাদেশ ব্যাংকে রদবদলের ইঙ্গিত দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকে রদবদল

আপডেট টাইম : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬