ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

জব্দ তেল খোলাবাজারে ১১০ টাকা লিটার বিক্রির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাগমারার তাহেরপুরে পুলিশের অভিযানে জব্দ ২৫ হাজার ৭৯৪ লিটার তেল খোলাবাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এ নির্দেশ দেন।

আদালতের জিআরও আজিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত তেল আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে বিক্রি করতে হবে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল নিতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য ভোক্তা পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই।

এছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করতে হবে।

গত ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদাম থেকে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার করা হয় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে। তবে পালিয়ে যান মজুদকাণ্ডে যুক্ত স্বপনের বড়ভাই রফিকুল ইসলাম। তাদের দুজনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় বাগমারা থানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

জব্দ তেল খোলাবাজারে ১১০ টাকা লিটার বিক্রির নির্দেশ

আপডেট টাইম : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২