ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কিশোরগঞ্জের বাজারে ১৫ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে ৩ ঘণ্টায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ লিচুর মৌসুমে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারের চেহারা বদলে যায়। জেলার পাকুন্দিয়া উপজেলার পুরোনো এ বাজারে লিচু ব্যবসায়ীরা আসেন সারা দেশ থেকে।

এ বাজারের সবচেয়ে বড় আকর্ষণ রসে টস টসে মঙ্গলবাড়িয়ার লিচু। এ বাজার থেকে লিচু কিনে ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। মৌসুমি এ ফলটি হয়ে ওঠে পুরো এলাকার বাণিজ্যের প্রাণ।

এ বাজারের সবচেয়ে ভালো লিচু আসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া থেকে। আর মঙ্গলবাড়িয়ার লিচুর কদর রয়েছে সারা দেশে। জেলায় কম বেশি লিচু হলেও সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে মঙ্গলবাড়িয়ায়।

পুলেরঘাট বাজার কমিটির সদস্য নাজমুল ইসলাম জুয়েল বলেন, পুলেরঘাট বাজার বসে ভোর ৪টায়। সকাল ৭টার আগেই বিকিকিনি শেষ। প্রতিদিন এই বাজারে কমপক্ষে ১৫ লাখ টাকার লিচু বিক্রি হয়।

তিনি আরও বলেন, লিচুর পুরো মৌসুমে এ বাজারে কয়েক কোটি টাকার লিচু বিক্রি হয়। এবার করোনা না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাজারে আসছে। লিচুর ফলনও বাম্পার হয়েছে। এ বাজারের খুচরা বিক্রেতারা ভোররাতে এসে ভিড় জমায়। কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় এ লিচুর বাজার।

পুলেরঘাট বাজারের বড় ব্যবসায়ী মমিন মিয়া বলেন, এ বাজার থেকে লিচু সারা দেশে যায়। আমি নিজেই এ বাজার থেকে লিচু কিনে সিলেট, চট্টগ্রামসহ অনেক স্থানে পাঠায়। আমি প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার লিচু কিনে থাকি। এ বছর লিচুর দাম ভালো পাওয়া যাচ্ছে।

পাইকারী ব্যবসায়ী হুমায়ুন কবীর বলেন, প্রতিবছর তিনি এ মৌসুমি লিচু ব্যবসা করেন। এবারও তিনি ব্যবসা করছেন। তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ অনেক এলাকায় লিচু নিয়ে ব্যবসা করেন। স্থানীয় বেপারীদের কাছ থেকে তিনি লিচু কিনে থাকেন।

হাওর থেকে লিচু কিনতে আসা বেপারী আল আমিন বলেন, হাওরে লিচু গাছ না থাকায় লিচুর অনেক চাহিদা রয়েছে। তাই তিনিসহ কয়েকজন মিলে প্রতি বছর এ পুলেরঘাট বাজার থেকে লিচু কিনে হাওরে নিয়ে ব্যবসা করেন।

স্থানীয় বাগান থেকে লিচু কিনে বাজারে বিক্রি করতে আসা আব্দুল বারিক জানান, তিনি মঙ্গলবাড়িয়ার লিচু বাগান থেকে লিচু কিনে এনে পুলেরঘাট বাজারে বিক্রি করেন।

স্থানীয় ছোট বেপারী জালাল উদ্দীন বলেন, এ বছর শুরু থেকেই নিয়মিত বাজারে লিচু নিয়ে আসছি। দাম ভালোই পাচ্ছি। আশা করছি এবার ভালো লাভ হবে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার উপজেলার মঙ্গলবাড়িয়ায় প্রায় ২০০ বাগানে লিচু চাষ করা হয়েছে। এখানকার লিচুবাগানের কিছু লিচু এপ্রিলের শেষের দিকে বাজারে উঠলেও মে মাসের মধ্যবর্তী সময়ে পুলেরঘাট বাজারে লিচু বিক্রি শুরু হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কিশোরগঞ্জের বাজারে ১৫ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে ৩ ঘণ্টায়

আপডেট টাইম : ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২