ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বাজারে কোন ৬০ টাকার নিচে সবজি নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ধাপে ধাপে বেড়েই চলছে। দাম কমলেও দুদিন পর আবারও বেড়ে যাচ্ছে। খোদ বিক্রেতারাই বলছেন, সবজির দাম শুধু বাড়ছেই। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। বাজার ঘুরেও দেখা গেলো তাই।

রোববার (১৫ মে) রাজধানীর বাড্ডা, বাড্ডা গুদারাঘাট, রামপুরা, মালিবাগ ও সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকা ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১৪০ থেকে ১৫০, আদা ১০০, মসুর ডাল দেশি ১৪০ টাকা, আলু ২৫ থেকে ৩০ ও ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি।

তবে দাম কিছুটা কমেছে ব্রয়লার মুরগির। সাদা ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি ও লেয়ার ২৮০ টাকা কেজি।

মুরগি বিক্রেতা মিজানুর রহমান  বলেন, গত সপ্তাহে সাদা ব্রয়লার কেজি ছিল ১৮০ টাকা ও লেয়ার ৩০০ টাকা।

বাড্ডা বাজারের সবজি বিক্রেতা মো. পারভেজ বলেন, ৬০ টাকার নিচে বাজারে এখন কোনো সবজি নেই। আমাদের বেশিতেই কেনা পড়ছে। সবজির দাম প্রতিদিনই কমে-বাড়ে। দাম কমলে আবার বাড়ে।

রামপুরা বাজারে কেনাকাটা করছিলেন মাজেদুল নামে এক ক্রেতা। দোকানির সঙ্গে কথা বলার সময় পাশ থেকে তিনি বলে ওঠেন, সব জিনিসেরই তো দাম বাড়তি, সেটা বলে দিলেই তো হয়। দাম তো কোনোটারই কম নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বাজারে কোন ৬০ টাকার নিচে সবজি নেই

আপডেট টাইম : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২