ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে ৫ মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য বাড়ছে না কমছে, তা জানা যাবে আগামী বৃহস্পতিবার (৫ মে)। ওইদিন আগামী একমাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রতি মাসের ৩ তারিখ এলপিজির মূল্য নির্ধারণ হলেও এ মাসে ঈদের ছুটি থাকায় তা পিছিয়ে ৫ তারিখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে।

এদিকে, গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম না বাড়ালেও মে মাসের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম ১০৩ রুপি বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। জানা গেছে, মে মাসে ১০৩ দশমিক ৫০ রুপি বাড়ানো হয়েছে দাম। এতে কলকাতায় প্রতি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫৫ রুপিতে।

এ বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে বাংলাদেশ সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে বাড়িয়ে দাম করা হয় ১৩৯১ টাকা। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৪৩৯ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে ৫ মে

আপডেট টাইম : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২