ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বেগুনের সঙ্গে শিমেরও সেঞ্চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ রোজার আগে অস্বাভাবিক বেড়ে যাওয়া বেগুনের কেজি এখনো একশ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে একশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। এই দুই সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে অন্য সব ধরনের সবজি। বাজারে এখন ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা বেগুনের কেজি বিক্রি করছেন ৮০ থেকে ১০০ টাকা। রোজার শুরু থেকেই এই দামে বিক্রি হচ্ছে বেগুন। আর রোজার আগে বেগুনের কেজি ছিল ২০ থেকে ৪০ টাকা।

রোজার প্রভাবে বেগুনের কেজি একশ টাকা হলেও এখন বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। ব্যবসায়ীরা শিমের কেজি বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকা। কিছুদিন আগে শিমের কেজি ছিল ৬০ টাকা।

শিমের এমন দাম হওয়ার কারণ হিসেবে রামপুরার ব্যবসায়ী জয়নাল মিয়া বলেন, শিমের মৌসুম শেষ হয়ে গেছে। এখন বাজারে যে শিম আসছে তা বিশেষ ভাবে চাষ করা। এই শিম বাজারে অল্প পরিমাণেই আসছে। যেহেতু বাজারে সরবরাহ কম, সেহেতু দাম বেশি হবে এটাই স্বাভাবিক।

এদিকে রোজার উত্তাপে বেড়ে যাওয়া শসার দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সাজনার ডাটার গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. হৃদয় বলেন, শীতের সবজি বাজারে এখন পাওয়া যাচ্ছে না। যেহেতু শীতের সবজি নেই, তাই স্বাভাবিকভাবেই বাজারে সরবরাহ কম। এটাই এখন সবজির দাম বেশি হওয়ায় মূল কারণ। আবার শীতের সবজি না আসা পর্যন্ত এমন দামেই সবজি কিনে খেতে হবে।

এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৬০০ টাকা। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৬০ টাকা। শৈল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা।

মাছের মতো দাম অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের। ব্যবসায়ীরা আগের মতো ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০ থেকে ১৭৫ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। আর গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বেগুনের সঙ্গে শিমেরও সেঞ্চুরি

আপডেট টাইম : ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২