ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কোথায় চাঁদাবাজি হয় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে আসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি। বাজারে পাইকারিতে তেমন সমস্যা না থাকলেও খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে।

তিনি বলেন, কোথাও যদিও চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় তাহলে আমার নম্বরটি নিন। কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে আমাকে জানান, আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

রোববার (৩ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে কাওরান বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গেও সভা করবেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কিছুটা অসঙ্গতি দেখেছি। পাইকারিতে মোটা চাল ৪৩-৪৪ টাকা, খুচরায় সেটা আরও বাড়বে। তবে এখন আর মোটা চাল কেউ খান না। রিকশাচালকও চিকন চাল খোঁজেন। আমরা খুচরায় আরও মনিটরিং বাড়াতে চাই, এ জন্য কাজ করবে টাস্কফোর্স।

ফল ও কাঁচাবাজারের দাম নিয়ে তিনি বলেন, ঢাকায় বেগুন ৫০ টাকা আর রংপুরে ১৫ টাকা। আমরা ভোররাতে ট্রাক বাজারে আসার সময় মনিটরিং বাড়াতে চাই। এতে বোঝা যাবে দামের পার্থক্য।

মাংসের হঠাৎ দামবৃদ্ধি নিয়ে তিনি বলেন, মাংসের দাম সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করে। আমরা সিটি করপোরেশনের সঙ্গে বসতে চাই।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ আপনাদের মাফ করবেন না। যেখানে উৎসবের সময় বিশ্বের সব দেশে দাম কমে, আমাদের এখানে দাম বাড়ানো হয়। আমাদের প্রতিবেশী ভারতে পূজায় বিভিন্ন পণ্যের দাম কমে আর আমাদের এখানে সিয়াম-সাধনার মাসে দাম বাড়ানো হয়েছে। তবে কি আল্লাহ আপনাদের মাফ করবেন?

এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কোথায় চাঁদাবাজি হয় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো

আপডেট টাইম : ০২:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২