ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

জুয়েলারি মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়, অলংকারে বড় ছাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো আজ শনিবার (১৯ মার্চ) শেষ হচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজন চলছে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। শেষ দিনটিতে জমে উঠেছে এক্সপো। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ।

শেষ দিনেও মেলায় অংশ নেওয়া বিভিন্ন জুয়েলারি শপ তাদের পণ্যে দিচ্ছে নানা ধরনের ছাড়। এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড়সহ আকর্ষণীয় অফারের ছড়াছড়িতে প্রথম দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামে।

দেশের বাইরে থেকেও ব্যাপক সাড়া মিলছে। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাজুসের কোষাধ্যক্ষ উত্তম বণিক বলেন, দেশের বাইরে থেকেও অনেকেই এসেছেন এ এক্সপোতে। তারা নিজেরাও আমাদের বিভিন্ন গহনা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। আমরা যে এত ঐতিহ্যবাহী গহনা তৈরি করি, এগুলো বিশ্ব জানেই না। এখন তারা জানছে এবং আগ্রহ দেখাচ্ছে। সরকার যদি এখন একটু সাহায্য করে, তাহলে এ ক্ষেত্রটি আরো বড় হতে পারে।

জানা গেছে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি করা নানা ডিজাইনের অলংকার প্রদর্শন করছে। এখানে এসে নগদ টাকায় যেমন কেনা যাচ্ছে, তেমনি কেউ চাইলে পছন্দের অলঙ্কার অর্ডার করেও রাখতে পারছেন। নিজের পছন্দ অনুযায়ী অলংকার ডিজাইন করারও সুযোগ আছে।

সমাপনী অনুষ্ঠানে জমকালো ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য র‍্যাফেল ড্র-তে নগদ ১০ লাখ টাকার প্রথম পুরস্কার, পাঁচ লাখ টাকার দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে পরবর্তী ১০ জনের জন্য রয়েছে এক লাখ টাকা করে ১০টি। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে আলাদা র‍্যাফেল ড্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

জুয়েলারি মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড়, অলংকারে বড় ছাড়

আপডেট টাইম : ০২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২