ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ভোজ্যতেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে তেল আমদানির পাশাপাশি বাজারে সরবরাহ বাড়িয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের পতেঙ্গায় তেল খালাসের নির্ধারিত ডলফিন জেটি ও রিভার মুরিং জেটিতে বিভিন্ন কোম্পানির তেল নিয়ে ভিড়ছে একের পর এক অয়েল ট্যাংকার।

এর মধ্যে তেল আমদানি ও বাজারজাতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপেরই আমদানি করা ১০ হাজার মেট্রিক টন তেল খালাস করে ফিরে গেছে এমটি প্যাসিফিক রুবী নামের একটি অয়েল ট্যাংকার। আগামী ২০ মার্চ সিটি গ্রুপের জন্য ১৫ হাজার মেট্রিক টন তেল নিয়ে আসবে অপর জাহাজ এমটি পাইওনিয়ার।

বাজারে ভোজ্যতেলের সরবরাহ বেড়ে যাওয়া এবং দাম প্রসঙ্গে সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহা জানান, গতকাল (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পতেঙ্গা টার্মিনাল থেকে ২ লাখ ১৪ হাজার লিটার তেল ডেলিভারি দিয়েছে সিটি গ্রুপ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও নিউমার্কেট এলাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সরকারের নির্ধারিত মূল্যে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৮ টাকা, দুই লিটার ৩৩৪ টাকা পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৭৯৫ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ভোজ্যতেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি

আপডেট টাইম : ০৭:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২