ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ তেল কিনছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ভোজ্যতেল আমদানি বেড়েছে। ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে আমদানিকারকরা জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল কিনছেন।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ)। আমদানি করা তেলের মধ্যে সবচেয়ে বেশি কেনা হয়েছে সয়াবিন ও সূর্যমুখী তেল।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ। সাধারণত দেশটি সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে। কিন্তু গত বছর থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। এ কারণে বিকল্প পণ্য হিসেবে সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি বাড়ায় ভারত। চলতি বছর এ দুটি পণ্য দিয়ে স্থানীয় ভোজ্যতেলের চাহিদা মেটাবে দেশটি। তথ্য বলছে, গত মাসে ভারত ১২ লাখ ৭০ হাজার টন ভোজ্যতেল আমদানি করে। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১৬ শতাংশ।

এসইএ জানায়, জানুয়ারিতে ভারত যে পরিমাণ ভোজ্যতেল আমদানি করেছে, তার ৫৬ শতাংশই সয়াবিন ও সূর্যমুখী। বাকিটা অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল।

গত মাসে ভারতের পাম অয়েল আমদানি কমে ৫ লাখ ৫৩ হাজার ৮৪ টনে নেমে যায়। ডিসেম্বরে যা ছিল ৫ লাখ ৬৫ হাজার ৯৪৩ টন। অন্যদিকে সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি বেড়ে ৬ লাখ ৯৮ হাজার ৮৪২ টনে উন্নীত হয়েছে। ডিসেম্বরে যা ছিল ৬ লাখ ৫০ হাজার ৯২০ টন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ তেল কিনছে ভারত

আপডেট টাইম : ০৫:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২