ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বেড়েছে পাম অয়েলের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। নিম্নমুখী উৎপাদনের আশঙ্কায় এমনটি হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিজনেস রেকর্ডার।

যদিও রফতানিতে শ্লথগতির কারণে টানা দুই সপ্তাহের মতো পণ্যটির বাজারদর ছিল নিম্নমুখী।

তথ্য বলছে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভসে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম দশমিক ৮১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৫৮০ রিঙ্গিত বা ১ হাজার ৩৩২ ডলার ৩৮ সেন্টে। এর আগে পণ্যটির দাম ১ দশমিক ১ শতাংশ কমে গিয়েছিল। সর্বশেষ সপ্তাহে দাম কমেছে দশমিক ৬৬ শতাংশ।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, চলতি মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। এ নিয়ে টানা চার মাস ধরে নিম্নমুখী থাকবে দেশটির উৎপাদন।

সর্বশেষ জানুয়ারিতে উৎপাদন হয় ১৩ লাখ টন, যা আগের মাসের তুলনায় ১০ শতাংশ কম। এর মধ্য দিয়ে গত বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে নেমেছে উৎপাদন। মাস শেষে কমতে পারে পণ্যটির মজুদও, যা দাম বাড়াতে সহায়তা করছে।

১-১০ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। অন্যদিকে জানুয়ারি শেষে পণ্যটির মজুদ আশঙ্কার চেয়েও বেশি কমেছে। ছয় মাসের সর্বনিম্নে নেমেছে মজুদ। কারণ ওই মাসেও উৎপাদন এবং আমদানি ছিল নিম্নমুখী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বেড়েছে পাম অয়েলের দাম

আপডেট টাইম : ০২:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২