ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

পড়ে থাকা জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনার বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।

এ ঘটনায় রোববার ভোর ৬টায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমসের পক্ষ থেকে একটি মামলা করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নারগিস।

তিনি জানান, এটি পরিত্যক্ত হিসেবে মামলায় উল্লেখ করা হয়। মামলায় কোনো আসামির বিষয়ে উল্লেখ করা হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ২ ও ৩ নম্বর লাগেজে বেল্টের কাছে চেয়ারের নিচে একটি পরিত্যক্ত জুসের প্যাকেট পায় প্রিভেন্টিভ দল। পরে প্যাকেটটি স্ক্যান করলে ভেতরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়। প্যাকেটটি খুলে সেখানে ২২টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বার ১১৬ গ্রাম ওজনের, যার মোট ওজন ২ কেজি ৫৫২ গ্রাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

পড়ে থাকা জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ

আপডেট টাইম : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২