ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সোনার দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। তাই দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনা নতুন দাম ৭৩ হাজার ১৩৩ টাকা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দামের সঙ্গে সমন্বয় করতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাজুস।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা সোনার দাম নিম্নমুখী। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ ডিসেম্বর (বুধবার) থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হলো। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সর্বশেষ ১২ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। ওই সময় হলমার্ক করা ২২ ক্যারেট মানের সোনা প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয় ৭৪ হাজার ৩০০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ৬২ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সোনার দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

আপডেট টাইম : ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১