ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বাবা দায়িত্বে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত : নাফিসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৩৮৫ বার

‘আ হ ম মুস্তফা কামাল যদি এখনও বিসিবি কিংবা আইসিসির দায়িত্বে থাকতেন তাহলে মাশরাফিকে একা কাঁদতে হতো না। তাসকিন-সানী ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধের মত কান্ড বেধে যেত।’ সোমবার প্রাক্তন বিসিবি পরিচালক ও আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামালে মেয়ে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

শনিবার টাইগার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীর ওপর আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক রযেছে। এই সিদ্ধান্তের পরেই নাফিসা কামাল তাসকিন আহমেদ ও আরাফাত সানী ইস্যুতে এমন মন্তব্য করেছেন। কারণ মুস্তফা কামাল দায়িত্বে থাকাকালেও বিশ্বকাপে ভারতের বিপক্ষে টাইগারদের কোয়ার্টার ফাইনালের খেলায় আম্পায়ারদের সিদ্ধান্ত ভারত পেশে হয়। ঐ সময় আম্পায়ারদের কড়া সমালোচনা করেছিলেন তিনি। সাবেক এই আইসিসি প্রেসিডেন্টে এই ঘটনার পর পদ থেকে ইস্তফা দেন।

এদিকে, আইসিসির এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের এই দুই বোলারকে নিষিদ্ধ করাটা মেনে নিতে পারেননি কোটি ভক্ত-সমর্থক। তার প্রমাণ আবারো মিলেছে নাফিসার স্ট্যাটাসে। তার এই প্রতিক্রিয়াকে অনেকেই স্বাগত জানিয়ে কমেন্ট করেছেন। আর কে তুহিন নামের একজন লিখেছেন, সত্যিই মুস্তফা কামাল আইসিসিতে বাংলাদেশের একজন সেরা নেতৃত্ব ছিল। এছাড়াও আবু জিদান সোহাগ, মাহমুদুর রহমান সহ অনেকেই নাফিসার সঙ্গে একমত পোষণ করে কমেন্ট করেছেন।

রোববার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সুপার টেনের নিজেদের দ্বিতীয় ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কান্না ছুঁয়ে যায় ক্রিকেটভক্তদের। এর ফলেই নিজের প্রতিক্রিয়া জানাতে সোমবার এই ফেসবুক স্ট্যাটাস দেন নাফিসা কামাল।

উল্লেখ্য, মুস্তফা কামাল বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাবা দায়িত্বে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেত : নাফিসা

আপডেট টাইম : ১২:২৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬