ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চুরি হওয়া অর্থ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবো : গভর্নর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬
  • ৪৫৮ বার

কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে ।

রোববার দায়িত্ব গ্রহণের পর গভর্নর কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ফজলে কবির বলেন, ‘রিজার্ভ থেকে চুরি হয়ে ফিলিপাইনে যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য আমরা সচেষ্ট থাকবো।’

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আস্থা ফেরাতে কাজ করবেন জানিয়ে নতুন গভর্নর বলেন, ‘রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে। এটা যেন না আসে এবং ব্যাংক অফিসিয়ালরা যেন আগের মতো কাজ করতে পারেন সেজন্য কোয়ালিটি এবং কোয়ানটিটি নিশ্চিত করা হবে।’

রিজার্ভের অর্থ চুরির ঘটনার পর আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনায় তিনি সচেষ্ট থাকবেন জানিয়ে ফজলে কবির আরও বলেন, অর্থ চুরির ঘটনায় ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নরের পদ থেকে গত ১৫ মার্চ পদত্যাগ করেন ড. আতিউর রহমান। ওইদিনই সাবেক অর্থ সচিব ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।

পরে ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ফজলে কবির সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চুরি হওয়া অর্থ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবো : গভর্নর

আপডেট টাইম : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬