ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সোনালী ব্যাংকে আবেদনের সময় বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
  • ৪২৭ বার

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের তিন পদে নিয়োগের আবেদনের সময়সীমা তিন দিন করে বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। সম্প্রতি তিন পদে ‍দুই হাজারের বেশি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এই আবেদন করতে হয়। ১৬ মার্চ সিনিয়র অফিসার পদে আবেদনের শেষ দিন ছিল। এছাড়া ২৩ মার্চ অফিসার পদে এবং ৩০ মার্চ আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবেদন করতে কয়েকদিন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে না পারায় বিপাকে পড়ে অসংখ্য চাকরিপ্রত্যাশী। এমন পরিস্থিতিতে এসব পদে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র অফিসার পদে আবেদনের শেষ সময় ১৬ মার্চ, অফিসার পদে ২৩ মার্চ এবং অফিসার ক্যাশের জন্য ৩০ মার্চ।

নির্দেশনা অনুযায়ী এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। কিন্তু পরবর্তী ধাপে ঢুকতে গেলে লেখা আসে Bangladesh Bank Recruitment Site is under maintenance, Sorry for temporary inconvenience.

পরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় সার্ভার উন্নয়নের কাজ চলছে। এরপর সার্ভার ঠিক হলে কর্তৃপক্ষ চাকরিপ্রত্যাশীদের সুবিধার্থে প্রত্যেক পদে আবেদনের সময় তিন দিন বাড়ানোর সিদ্ধান্ত নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সোনালী ব্যাংকে আবেদনের সময় বাড়লো

আপডেট টাইম : ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬