ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

দেশে ফিরেছেন ড. আতিউর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৪৩৩ বার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ভারত সফর শেষে দেশে ফিরেছেন। আজ সোমবার বিকাল চারটার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে গভর্নরকে রিসিভ করেছেন বাংলাদেশ ব্যাংকের জিএম (প্রটোকল) আসাদুজ্জামান।

বিমানবন্দরে আগে থেকে অপেক্ষায় ছিলেন গণমাধ্যম কর্মীরা। তবে গভর্নর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ভিআইপি টার্মিনাল দিয়ে বেরিয়ে তিনি কালো গ্লাসের একটি গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।

রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দেশের বাইরে থাকায় অনেকেই এর সমালোচনা করেন। আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রিজার্ভ থেকে টাকা চুরির বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেশে ফেরার অপেক্ষায় আছি। তিনি এলেই তার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সূত্র জানিয়েছে, বিমানবন্দরে নামার পরই গভর্নরকে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে। তিনি আজই অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন ড. আতিউর রহমান

আপডেট টাইম : ১০:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬