ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ব্যাংক লেনদেন ৪টা পর্যন্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার বিধিনিষেধ শিথিল করেছে। এ সময় ব্যাংক লেনদেনের সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রমের সময়ও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে , ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক আগামী ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৬ টা পর্যন্ত।  এর মধ্যে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকবে।  তবে ১৮ জুলাই রোববার ব্যাংক উল্লেখিত  সময়সূচি অনুযায়ী চলবে।

ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক আগামী ১৭ ও ২০ জুলাই ব্যাংকে সকাল ১০ টাকা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।  লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে ৩.৩০ টা পর্যন্ত।

উল্লেখিত তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে।  তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ব্যাংক লেনদেন ৪টা পর্যন্ত

আপডেট টাইম : ০৭:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১