ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আগামী অর্থবছর গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬ লাখ মেট্রিক টন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২০২১-২২ অর্থবছরে গমের বাৎসরিক চাহিদা মোট ৬ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) প্রয়োগ করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর ৬৮ (১) ও পিপিআর ২০০৮-এর বিধি ৭৬ (২) অনুযায়ী জি-টু-জি’র ভিত্তিতে গম কিনতে উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সূত্র জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরাসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে গম সংগ্রহ করে থাকে। আগামী ২০২১-২০২২ অর্থ বছরে আন্তর্জাতিক উৎস থেকে ৫ লাখ মেট্রিক টন গম সংগ্রহের জন্য বাজেটে অর্থ সংস্থান রয়েছে।

সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন দেশে গম হার্ভেস্টিং মৌসুম। মৌসুমের শুরুতে গমের দাম কম থাকে বিধায় আন্তর্জাতিক বাজারে গমের দাম কমতে পারে। এ বিবেচনায় সরকারি অর্থ সাশ্রয়ের স্বার্থে এখনই গম সংগ্রহ করা উচিত।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা চুক্তি রয়েছে। ইতোমধ্যে রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরশন থেকে ২ লাখ মেট্রিক টন গম সরবরাহের প্রস্তাব পাওয়া গেছে।

সূত্র জানায়, পিপিআর, ২০০৮-এর বিধি ৮৫ অনুযায়ী আন্তর্জাতিক ক্রয়ের কোটেশন পদ্ধতি প্রয়োগের জন্য খাদ্য অধিদপ্তর থেকে ইতোমধ্যে সম্ভাব্য সরবরাহকারীদের তালিকা তৈরির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশসহ অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২০২১-২০২২ অর্থবছরে গমের বাৎসরিক চাহিদা মোট ৬ লাখ মেট্রিক টন। এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। যথাসময়ে ঝুঁকিহীনভাবে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে জি-টু-জি পর্যায়ে ২ লাখ মেট্রিক টন ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ মেট্রিক টন গম আমদানি করার প্রয়োজন রয়েছে।

জি-টু-জি এর ভিত্তিতে ২ লাখ মেট্রিক টন গম আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬ (২) এ উল্লেখিত মূল্যসীমার ঊর্ধ্বে হবে বিধায় এ বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন। এছাড়া পিপিআর, ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র দাখিলের সময়সীমা কমানোর ক্ষেত্রেও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এঅবস্থায়, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে-

(ক) রাষ্ট্রীয় জরুরী প্রয়োজনে পিপিএ ২০০৬-এর ধারা ৬৮ (১) এবং পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬ (২) এ বর্ণিত ক্রয় পদ্ধতি প্রয়োগ করে রাশিয়ান ফেডারেশন থেকে জি-টু-জি ভিত্তিতে ২ লাখ মেট্রিক টন গম কেনা।

(খ) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করে ৩ লাখ মেট্রিক টন গম আমদানির লক্ষ্যে পিপিআর, ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) অনুযায়ী দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা।

এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য শনিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আগামী অর্থবছর গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬ লাখ মেট্রিক টন

আপডেট টাইম : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১