ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কমছে রড-সিমেন্টের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে ইস্পাতের (রড) ওপর সুনির্দিষ্ট শুল্ক টনপ্রতি দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। ফলে রড ও সিমেন্টের দাম কমতে পারে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, যে কোনো ভৌত অবকাঠামো নির্মাণের অন্যতম উপকরণ সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী হবে। এর পরিপ্রেক্ষিতে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনের হারও তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করা হয়।

এর ফলে দেশে এসব শিল্পের আরও বিকাশ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। পাশাপাশি এরা দেশের অবকাঠামোগত উন্নয়নেও অবদান রাখবে বলে তাঁর প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কমছে রড-সিমেন্টের দাম

আপডেট টাইম : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১