ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

হঠাৎ হাই জাম্প সয়াবিন তেলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ২৭৩ বার

আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। হঠাৎ করে লিটারপ্রতি বেড়েছে ১২ টাকা। এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৫৩ টাকায়। আর খোলা তেল ১২৯ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার রাতে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হঠাৎ করে এভাবে তেলের দাম বাড়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। ক্রেতারা বলছেন, এর আগে তেলের দাম বাড়ানোর আগে সরকারি সিদ্ধান্ত জানানো হতো। সিদ্ধান্তের পর বাজারে দাম বাড়তো। কিন্তু এবার হঠাৎ করে কার স্বার্থে দাম বাড়ানো হলো। জানা গেছে, গত মাসে ৫ টাকা দাম বাড়ানোর পর আবার ৩ টাকা কমানোর কথা জানায় সংগঠনটি। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৪১ টাকা ঠিক করা হয়। এ হিসাবে তেলের দাম এক লাফে ১২ টাকা বেড়ে প্রতিলিটার ১৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি দাঁড়ায় ১২৯ টাকা। পাঁচ লিটার তেলের বোতল পাওয়া যাবে ৭২৮ টাকায়। পাম সুপার তেল ১১২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এ দামে আজ থেকে তেল বিক্রি হবে। দেশের বাজারে গত অক্টোবরেও পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। এরপর থেকে তা বাড়ছেই। নতুন দাম কার্যকর হলে গত অক্টোবরের তুলনায় পাঁচ লিটার তেল কিনতে মানুষের ব্যয় বাড়বে ২২৩ টাকা। সংগঠনটির এই ঘোষণার পর গতকাল শুক্রবার বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

হঠাৎ হাই জাম্প সয়াবিন তেলের

আপডেট টাইম : ০৭:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১