ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আবারও পেঁয়াজ ও তেলের দাম বৃদ্ধি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত সপ্তাহে কিছুটা দাম কমার পর আবার বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়ে পেঁয়াজ আবার ৪০ টাকায় উঠেছে, যা গত সপ্তাহে ৩৫ টাকায় নেমেছিল। খুচরা বাজারে আমদানি ও দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। পাশাপাশি ভোজ্যতেলের দামে কয়েক মাস ধরে লাগাম টানা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে একাধিকবার মূল্য নির্ধারণ করা হলেও পণ্যটির দাম বেড়েই চলছে।রাজধানীর নয়াবাজার, কাওরান বাজার, মিরপুর বড় বাজার ও মালিবাগ বাজার ঘুরে এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার এই পণ্য গুলির দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্যতালিকায় লক্ষ করা গেছে।সংস্থাটির তথ্যমতে, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩ দশমিক ৩৩ শতাংশ বাড়তি দরে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ কেজিতে সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। প্রতি কেজি অ্যাংকর ডাল সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ২২ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন সাত দিনের ব্যবধানে ১ দশমিক ২৩ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল এক লিটার সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৭৭ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।রাজধানীর খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দিন প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১২৬-১২৭ টাকা, যা সাতদিন আগে ছিল ১২৩-১২৪ টাকা। বোতলজাত সয়াবিন প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩৫ টাকা।দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে নয়াবাজারের মুদি বিক্রেতা মো, তুহিন বলেন, গত বছর থেকেই আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশের বাজারে দফায় দফায় মিল পর্যায় থেকে দাম বাড়ানো হয়েছে। যে কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। তবে কয়েকদিন আগে কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। মিল পর্যায় আবার বাড়ানো হয়েছে। যে কারণে বেশি দাম দিয়ে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।খুচরা বিক্রেতারা জানান, বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪৫ টাকা, যা সাতদিন আগে ছিল ৪০ টাকা। পাশাপাশি আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৫ টাকা।দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কাওরান বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. হাসেম বলেন, ভারতের থেকে পেঁয়াজ আসা কমার অজুহাতে পাইকাররা আমদানি করা পেঁয়াজের দাম বাড়িয়েছে। পাশাপাশি দেশি পেঁয়াজও বাড়তি দরে বিক্রি করছে।খুচরা বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে কেজিতে ২-৪ টাকা বেড়ে অ্যাংকর ডাল ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পাইজাম চাল ২ টাকা কমে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মোটা চালের মধ্যে স্বর্ণা কেজিতে ২ টাকা কমে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা ময়দা ২ টাকা কমে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে আলু ২ টাকা কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আবারও পেঁয়াজ ও তেলের দাম বৃদ্ধি

আপডেট টাইম : ১২:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১