ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ব্যাংকারদের পরিবহন বা যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ লকডাউনে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন বা যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপনপত্র জারি করা হয়েছে। দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো ঐ নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সময়সীমা প্রাথমিকভাবে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল নির্ধারণ এবং পরবর্তী সময়ে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।

এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে ব্যাংক সব ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ব্যাংকে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের অপ্রতুলতার কারণে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীগণ অধিক ব্যয় ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংকারদের পরিবহন বা যাতায়াত ভাতা প্রদানের নির্দেশ

আপডেট টাইম : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১