ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

একদিনে কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। একদিনে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর পাইকারি বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৯ টাকা পর্যন্ত।

হঠাৎ পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন দেশি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তা মুড়ি কাটা। এই পেঁয়াজের সরবরাহ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এ কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

অপরদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমার পাশাপাশি রোজার সময় এগিয়ে আসাও পেঁয়াজের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ। তাদের অভিমত, মাসখানেক পরেই রোজা শুরু। এই রোজাকে কেন্দ্র করেই আগেভাগে এখন পেঁয়াজের দাম বাড়িয়ে নেয়া হচ্ছে। যাতে রোজার সময় কেউ অভিযোগ করতে না পারে রোজায় পেঁয়াজের দাম বেড়েছে।

রোববার রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৮ টাকা। যা গত শুক্রবারও ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ছিল। কিন্তু শনিবার হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন।

মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর পেঁয়াজের দামের বিষয়ে বলেন, এভাবে পেঁয়াজের দাম বাড়বে কল্পনাও করতে পারিনি। আগে যদি জানতাম পেঁয়াজের এমন দাম বাড়বে, তাহলে যা টাকা ছিল সব দিয়ে পেঁয়াজ কিনে রাখতাম।

তিনি বলেন, সাধারণত কোনো কিছুর দাম বাড়ে শুক্রবার অথবা বৃহস্পতিবার। কিন্তু এবার চুপিচুপি শনিবার পেঁয়াজের দাম বাড়ল। আমাদের ধারণা রোজার সময় এগিয়ে আসায় পেঁয়াজের এই দাম বেড়েছে। এখন দাম বাড়ায় রোজার ভেতর নতুন করে আর পেঁয়াজের দাম নাও বাড়তে পারে।

বাড্ডায় ৪৮ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা জামিল বলেন, আগে পাইকারি বাজার থেকে ২৭ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। শনিবার সেই পেঁয়াজ ৩৯ টাকা কেজি কেনা পড়েছে। এই দামে পেঁয়াজ কিনে অন্যান্য খরচ যোগ করে ৪৮ টাকার নিচে বিক্রি করা সম্ভব না।

খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি পেঁয়াজের দাম বাড়ার তথ্য দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাজ ট্রেডার্সের মালিক হাজী মোহাম্মদ মাজেদ এ বিষয়ে বলেন, আগে আমরা পেঁয়াজের কেজি ২৭-২৮ টাকা বিক্রি করেছি। এখন ৩৬-৩৭ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামালের দাম কখন বাড়ে কখন কমে বলা মুশকিল।

রোজা কাছাকাছি আসায় এখন পেঁয়াজের দাম বাড়ছে কি এবং রোজার ভেতরে পেঁয়াজের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে কি- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, রোজায় দাম বাড়বে না। ব্যবসাদারদের তো ব্যবসা করে খেতে হবে।

কাওরানবাজারের খান অ্যান্ড সন্স বাণিজ্যালয়ের গৌতম বাবু পেঁয়াজের দামের বিষয়ে বলেন, এখন পেঁয়াজের দাম একটু বেশি। দুদিন আগে আমরা দেশি পেঁয়াজের কেজি ৩০-৩২ টাকা বিক্রি করেছি। এখন ৩৮-৩৯ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তিনি বলেন, এখন বাজারে যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে তা মুড়িকাটা। বাজারে এই পেঁয়াজের সরবরাহ কমে গেছে, এ কারণে দাম বেড়েছে। তবে ১৫-২০ দিন পর হালি পেঁয়াজ (ভালো মানের) ওঠা শুরু হবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে। সে হিসাবে আমাদের ধারণা এবার রোজায় পেঁয়াজের দাম না বেড়ে উল্টো কমতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০ টাকা

আপডেট টাইম : ০৪:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১