ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে সেন্ড মানি করা যাবে কোন খরচ ছাড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন থেকে পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে কোন খরচ ছাড়াই টাকা পাঠাতে পারবেন বিকাশ গ্রাহক। বিকাশ অ্যাপ ও *২৪৭# ডায়াল করে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কোন খরচ ছাড়াই সেন্ড মানি করার সুযোগ নিতে পারবেন বিকাশের ৫ কোটি গ্রাহক।

টাকা পাঠানোর সমার্থক ‘বিকাশ করা’ সেবাটির সুবিধা গ্রাহকের জন্য বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির কাছে আরো সহজ করে দিতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

এমএফএস লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রায় ৯০ শতাংশ গ্রাহকই মাসে সর্বোচ্চ পাঁচটি নম্বরে গড়ে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করে থাকেন। ফলে এখন থেকে সিংহভাগ গ্রাহকই প্রিয়জনকে টাকা পাঠাতে পারবেন কোন খরচ ছাড়াই।

সেবাটি পেতে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট প্রিয় হিসেবে সংযোজন করে নিতে পারবেন। একবার সংযোজনের পর ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত বিকাশ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন।

বিকাশ অ্যাপ ও *২৪৭# উভয় চ্যানেলেই সহজ কয়েকটি ধাপে প্রিয় অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন গ্রাহক। https://www.bkash.com/bn/priyonumber লিংকে ক্লিক করে প্রিয় অ্যাকাউন্ট যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।

এদিকে, প্রতিমাসে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানি করার ক্ষেত্রে পরবর্তী ৫০ হাজার পর্যন্ত প্রতি সেন্ড মানিতে ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে প্রতি সেন্ড মানিতে ১০টাকা চার্জ প্রযোজ্য হবে।

উল্লেখ্য প্রিয়জনের কাছে টাকা পাঠানোর প্রয়োজন থেকেই সেন্ড মানির সাথে শুরু হয়েছিল বিকাশের যাত্রা। তারপর নিত্যনতুন উদ্ভাবনী সেবায় সাধারণ মানুষের আস্থা অর্জন করে বিকাশ, একই সাথে সেন্ড মানি হয়ে ওঠে কোটি গ্রাহকের জীবনের অপরিহার্য অংশ। মূলত, সেন্ড মানি সেবার মাধ্যমেই ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠি আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসতে শুরু করে, যা পরর্বতীতে দেশের বৃহত্তর ডিজিটাল আর্থিক লেনদেনের যাত্রাপথকে প্রশস্ত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে সেন্ড মানি করা যাবে কোন খরচ ছাড়াই

আপডেট টাইম : ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১