ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বেড়েছে মুরগির দাম, কমেছে পেঁয়াজের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাড়তির দিকে মুরগির দাম। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে সবজি ও পেঁয়াজের দাম আরও কমেছে।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, শিয়া মসজিদ বাজার, মিরপুর ১ নম্বর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। সোনালী মুরগি ২১০ টাকা ও ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।

কমেছে ডিমের দাম। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৮৫ টাকায়, হাঁসের ডিম ১৫০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ৬০ টাকা ও ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

আগের তুলনায় বেড়েছে চিনি ও ভোজ্যতেলের দাম। কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে এ দুটি পণ্যের দাম।

বাজারে সবজি ও পেঁয়াজের দাম আগের তুলনায় আরও খানিকটা কমেছে। প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, ১০ টাকা কমে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকার মধ্যে। মিষ্টি কুমড়া আকারভেদে ২০-৩০ টাকা, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, শালগম ৩০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, শিম ৩০-৪০ টাকা, বেগুন ৩০ টাকা, করলা ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, পাকা টমেটো ৩০ টাকা, কাঁচা টমেটো ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকায়।

এছাড়া হালিতে পাঁচ টাকা কমে কলা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়, জালি কুমড়া ৩০ টাকা, ছোট মিষ্টি কুমড়ার কেজি ২৫ টাকার মধ্যে। দাম কমেছে নতুন আলুর। কেজিতে ৫ টাকা কমে নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়, নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া আদা প্রতি কেজি ৮০ টাকায়, রসুনের কেজি ১২০ টাকা।

অন্যদিকে, অপরিবর্তিত রয়েছে আলু, ডিম, চাল এবং গরু ও খাসির মাংসসহ অন্যান্য পণ্যের দাম।

বাজারে প্রতি কেজি চিনি ৫ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পায়জাম ৪৮ থেকে ৫০ টাকায়, মিনিকেট ৬২ থেকে ৬৪ টাকায়, নাজিরশাইল ৬৫-৬৮ টাকায়, পোলাওয়ের চাল ৯০-১০০ টাকা। খোলা ভোজ্যতেল লিটারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৭ থেকে ১৩০ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বেড়েছে মুরগির দাম, কমেছে পেঁয়াজের

আপডেট টাইম : ০৪:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১