ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সাথে ইসলামী ব্যাংকের সমঝোতা চুক্তি সাক্ষর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৩৫ বার

গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশন বাংলাদেশ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক সমঝোতা স্বাক্ষর হয়েছে।

নির্বাচন কমিশন বাংলাদেশ-এর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ-এর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার ও কমিশনের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জব্বার, এ এ এম হাবীবুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কমিশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে ইসলামী ব্যাংক নির্বাচন কমিশনের ডাটাবেজের মাধ্যমে গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনের সাথে ইসলামী ব্যাংকের সমঝোতা চুক্তি সাক্ষর

আপডেট টাইম : ১১:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০১৬