ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

সোনার দাম ভরিতে বাড়ল ১৯৮৩ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বাজারে আবারও সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। যা বুধবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে। অর্থাৎ বুধবার থেকে ২২ ক্যারেটের সোনা কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে সোনার মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সর্বশেষ ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।

নতুন দর কার্যকর হওয়ায় বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

দেশের বাজারে সোনার অলংকারের দাম আবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। নতুন দর বুধবার সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। বুধবার থেকে ২২ ,২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে।

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হয়েছে। তার মধ্যে আটবার বেড়েছে, কমেছে ৬ বার। শেষ পর্যন্ত প্রতি ভরির দাম বেড়েছে ১২ হাজার ৩০৬ টাকা। তার মানে প্রতি মাসে গড়ে ১ হাজার টাকার বেশি দাম বেড়েছে গত বছর।

গত বছরের ৬ আগস্ট দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আর সর্বনিম্ন দাম ১৯৭১ সালে সোনার ভরি ছিল ১৬০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দাম ভরিতে বাড়ল ১৯৮৩ টাকা

আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১