ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৫০০-১০০০ টাকার নোটের প্যাকেটে স্ট্যাপলিং নিয়ে নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৪৬৬ বার

বাংলাদেশ ব্যাংক ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেট একটির বেশি স্ট্যাম্পলিং পিন ব্যবহার না করতে তফসিলী ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

দেশের সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে জারি করা পরিপত্রে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, তফসিলী ব্যাংকসমূহ ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটে অনেক ক্ষেত্রে একাধিক স্ট্যাপলিং পিন ব্যবহার করছে এবং নোট প্যাকেটের বিভিন্ন স্থানে যথেচ্ছভাবে স্ট্যাপলিং করছে। ফলে একদিকে গ্রাহকগণ যথাযথভাবে নোটসমূহ যাচাই করে নিতে পারছেনা অন্যদিকে নোটের গুণগত মানসহ স্থায়িত্ব দ্রুত হ্রাস পাচ্ছে।’

এই দুটি নোটের প্যাকেটে একটি বেশি পিন ব্যবহার না করার নির্দেশনা জারি করে পরিপত্রে বলা হয়, ‘নোটের স্থায়িত্ব ও স্বকীয়তা বজায় রাখতে এবং গ্রাহকদের সুবিধার্থে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটের বাম দিকের মাঝখান হতে ১-১.৫ সেন্টিমিটারের মধ্যে একটি মাত্র স্ট্যাপলিং পিন ব্যবহার করতে নির্দেশনা প্রদান করা হলো।’

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৫০০-১০০০ টাকার নোটের প্যাকেটে স্ট্যাপলিং নিয়ে নির্দেশনা

আপডেট টাইম : ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬