ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

এক সপ্তাহে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম কমল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর পর গত ২৪ নভেম্বরে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়।

এবার ডিসেম্বরের শুরুতেই স্বর্ণের দাম ফের আরেক দফা কমল। ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে স্ব‌র্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২ ডিসেম্বর থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

এর ফলে এক সপ্তাহে দুই দফায় ভরিতে ৩ হাজার ৬৭৩ টাকা কমল স্বর্ণের দাম।

দাম কমানোর বিষয়ে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দামের উত্থান-পতন সত্ত্বেও এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী ২ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হলো।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২ ডিসেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৮৩৩ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা,  যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৬৮৪ টাকায়।

একইভাবে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

এদিকে স্ব‌র্ণের দাম কম‌লেও রুপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা।  এছাড়াও সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।

দেশের বাজারে গত এক সপ্তাহে দুই দফায় স্বর্ণের দাম কমানো হলেও বিশ্ববাজারে আজ দাম বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৫ দশমিক ৮৮ ডলার বা ২ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮১২ দশমিক ৯০ ডলারে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম কমল

আপডেট টাইম : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০