ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বৃষ্টির অজুহাতে বাড়ল শাক-সবজির দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার এলেই শাক-সবজি, মাছ-মাংসের চাহিদা বাড়ে। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির অজুহাত। দুইয়ে মিলে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোয় এসব পণ্যের দাম আরো বেড়েছে। চাল, ডাল, তেল ও পেঁয়াজের দাম  তো আগে থেকেই চড়া।

গতকাল প্রায় প্রতিটি সবজির দামই ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হয়েছে। মাছ, ডিম, গরুর মাংসের দামও বেশি ছিল। রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ বাজারসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

কারওয়ান বাজারে পাইকারিতে গতকাল দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাইকারি বিক্রেতা খান অ্যান্ড সন্স বাণিজ্যালয়ের মালিক গৌতম বাবু জানান, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে অন্তত পাঁচ টাকা কমেছে।

মালিবাগে ও মহাখালীর বউবাজারে খুচরায় দেশি পেঁয়াজ ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কারওয়ান বাজারের খুচরা দোকানগুলোয় একই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বাজারে রসুন ৯০ থেকে ১২০ টাকা এবং আদা ২০০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজির মধ্যে কারওয়ান বাজারে গতকাল বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, পটোল ৪০ টাকা, টমেটো ১০০ টাকা ও গাজর ৮০ টাকায় বিক্রি হয়েছে। এই বাজারের বিক্রেতারা বলেন, সবজির দাম আগের মতোই।

আর মালিবাগ বাজারে গতকাল পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পটোল ৫০ টাকা, শিম ১৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, করলা ৬০ টাকা ও টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এই বাজারে শসা ১২০ টাকা ও কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা টাকা কেজি দরে বিক্রি হয়েছে। লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা প্রতি হালি। এসব সবজি আগের দিনও প্রতিটিতে ১০ থেকে ১৫ টাকা কম ছিল।

সবজি বিক্রেতা আনোয়ারের দাবি, সবজির দাম টাটকা ও বাসির কারণে দামে পার্থক্য হয়। শুক্রবার দিন সাধারণত বিক্রেতারা বাসি সবজি বিক্রি করেন কম। তাই দাম একটু বেশি থাকে। এ ছাড়া বৃষ্টির কারণে সবজির দাম একটু বেশি বলে জানান তিনি।

এদিকে মালিবাগ, মুগদা ও কারওয়ান বাজারে গরুর মাংস ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয় গতকাল। আগের দিন এসব বাজারে ৫৫০ টাকায় মাংস পাওয়া গেছে। এসব বাজারে খাসি ৯০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি ১২০ টাকা, পাকিস্তানি কক ২২০ টাকা, সাদা কক ২০০ ও দেশি মুরগি ৪৫০ টাকা কজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মুরগির দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। ফার্মের মুরগির ডিম গতকাল বিক্রি হয় প্রতি ডজন ১১৫ টাকা দরে, গত সপ্তাহে ছিল ১১০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃষ্টির অজুহাতে বাড়ল শাক-সবজির দাম

আপডেট টাইম : ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০