ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

এক সপ্তাহের ব্যবধানে ফের কমল সোনার দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম কমল। সব ধরনের সোনার গয়নায় বাড়তি আড়াই হাজার টাকা প্রত্যাহার করায় দাম কমল। গতকাল বৃহস্পতিবার থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার গয়না বিক্রি হচ্ছে ৭৪ হাজার ৮ টাকা ভরিতে। বুধবার পর্যন্ত এ মানের সোনার দাম ছিল প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৭ টাকা। বরাবরই আগের দিন সোনার দাম বাড়ানো-কমানোর ঘোষণা দেওয়া হয়। পরের দিন থেকে সেই দর কার্যকর হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে তা কার্যকর করার কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

‘আন্তর্জাতিক বাজারে দাম কমায়’ স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা কালের কণ্ঠকে জানান। তিনি বলেন, কভিড-১৯ মহামারির মধ্যে বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম খুব ওঠানামা করছিল। গত এক সপ্তাহে সোনার দাম খানিকটা কমেছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বশেষ যখন দেশে সোনার দাম বাড়ানো হয়, তখন বিশ্ববাজারে প্রতি আউন্সের (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) দাম ছিল এক হাজার ৯৪৫ ডলার। এখন তা এক হাজার ৮৫৮ ডলারে নেমে এসেছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা ও বিক্রেতার কথা চিন্তা করে বাজুসে নতুন দামের সিদ্ধান্ত হয়েছে। স্বর্ণালংকারের ক্ষেত্রে বিক্রির সময় প্রতি গ্রামে সর্বনিম্ন ২৫০ টাকা এবং রুপায় ২৬ টাকা মজুরি দিতে হবে। এ ছাড়া ভ্যাট রয়েছে।

গতকাল থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৭০ হাজার ৮৫৯ টাকা, বুধবার ছিল ৭৩ হাজার ৩০৮ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৬২ হাজার ২১১ টাকা ভরি, বুধবার ছিল ৬৪ হাজার ৫৬০ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি ৫১ হাজার ৭৮৮ টাকা, আগে ছিল ৫৪ হাজার ২৩৮ টাকা। মহামারির মধ্যে অস্থির বাজারে দাম বাড়তে বাড়তে দেশে সোনার ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে সোনার দাম এটাই সর্বোচ্চ।

রুপা : গত ২১ সেপ্টেম্বর থেকে সোনার মতো হলমার্ক চিহ্নযুক্ত রুপা বিক্রি করার ঘোষণা দিয়েছে বাজুস। ক্রেতারা যাতে প্রতারিত না হন, সে জন্য দেশে মান নির্ধারিত রুপার গয়না বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিলীপ কুমার আগারওয়ালা। গয়নার বাজারে এখন প্রতি ভরি হলমার্ককৃত ২২ ক্যারেট রুপার গয়না এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহের ব্যবধানে ফের কমল সোনার দাম

আপডেট টাইম : ০৯:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০