ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

টিসিবির ই-কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রি শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসার খবরে দেশে পেঁয়াজের অস্থির বাজার শান্ত হয়ে এসেছে। বেশি দামে কেনায় লাগাম টানা এবং সীমান্তে আটকা পড়া পেঁয়াজ ভারত ছেড়ে দেওয়ার খবরের ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এদিকে বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে ই-কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রিও শুরু হচ্ছে আজ রবিবার।

এদিকে টিসিবির পেঁয়াজ বিপণনে প্রস্ততি রয়েছে বলে অনলাইন বিপণন ব্যবসায়ীয়দের সমিতি ই-ক্যাব। বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্ত জানার পর বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাব তাদের প্রস্তুতির কথা জানায়।

সরকার থেকে পেঁয়াজ পেলে ই-কমার্স কোম্পানিগুলো ক্যাম্পেইন শুরু করবে এবং শিগগিরই সরকার নির্ধারিত দাম অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু করবে।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত খোলা ঋণপত্রের আওতায় আমদানির প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ ভারতে আটকা পড়ে। এসব পেঁয়াজ ভারত সরকার ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সে অনুসারে সীমান্তে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো গতকাল দেশে ঢুকতে শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নানামুখী উদ্যোগের ফলে দেশে পেঁয়াজের বাজার শান্ত হয়ে আসছে। এরই মধ্যে ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। মন্ত্রণালয়ের কঠোর নজরদারির ফলে রাজধানীর পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকায় মিলছে। এ ছাড়া পাবনার বাজারে তিন হাজার ২০০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। এ ছাড়া মিয়ানমার থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ সরাসরি আমদানি করবে। এ নিয়ে এরই মধ্যে বড় কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গেও কথা হয়েছে।

সরকার প্রথমবারের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সফিকুজ্জামান বলেন, টিসিবি প্রথমে প্রতিদিন ছয় থেকে সাত টন পেঁয়াজ বিক্রি করবে। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৩৫ টাকা। সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবে একজন। এতে প্রতি কেজির সরবরাহ চার্জ ধরা হয়েছে পাঁচ টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য ও নীতি শাখার সদস্য আবু রায়হান আল বেরুনী বলেন পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ট্যারিফ কমিশনের আট সুপারিশের সুফল মিলেছে। প্রথম দিনেই কেজিতে দাম কমেছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। গতকাল আমদানি করা পেঁয়াজ ৮০ টাকা থেকে কমে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।

তবে পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি বিক্রেতা রাকিব হোসেন বলেন, সীমান্ত দিয়ে গতকাল পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে ঢুকতে শুরু করলেও তাত্ক্ষণিক বাজারে এর তেমন প্রভাব পড়েনি। তবে দুই দিন ধরেই পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭২ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৬ টাকা কেজি ধরে।

ভারত গত ১৪ সেপ্টেম্বর কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে সীমান্তে আটকা পড়ে পেঁয়াজ বোঝাই আট শর বেশি ট্রাক। একই সঙ্গে আটকা পড়ে যায় ঋণপত্রের প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ। এর প্রভাবে দেশের বাজারে ১৬ সেপ্টেম্বরই আমদানি করা পেঁয়াজ ৯০ টাকা এবং দেশি পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকায় উঠে যায়। অথচ এক মাস আগেও তা ছিল ৪০ টাকা কেজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টিসিবির ই-কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রি শুরু আজ

আপডেট টাইম : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০