ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

টিসিবির ট্রাকসেলে পেঁয়াজ কিনতে লম্বা লাইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বাসাবো এলাকায় দুই সন্তান নিয়ে বসবাস মহসিনের। পেশায় সিএনজি অটোরিকশা চালক। প্রেসক্লাব এলাকায় একজন যাত্রী নিয়ে আসার পর তার নজর পড়ে টিসিবির ট্রাকসেলে পেঁয়াজ বিক্রির দিকে। সুযোগ বুঝে তিনিও লাইনে দাঁড়িয়ে পড়েন। যাত্রী বহন না করে দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষার পর এক কেজি পেঁয়াজ পান তিনি।

একইভাবে সরকারি কর্মচারী আমজাদ মিয়া দীর্ঘ সময় অপেক্ষা করে পেঁয়াজ সংগ্রহ করেছেন। তিনি বলেন, বাজারে পেঁয়াজ আছে তবুও বিক্রেতারা হঠাৎ দাম বাড়িয়ে দিয়েছেন। নিত্যপণ্যের দামও বেশি, এখান থেকে পেঁয়াজ কিনেছি অন্তত কিছু টাকা সঞ্চয় হোক।

বাংলাদেশের বাজারে সোমবার (১৪ সেপ্টেম্বর) হঠাৎ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণার পর দাম বাড়তে শুরু করে পেঁয়াজের। এরপর আরও দাম বাড়তে পারে এই আশঙ্কার কথা মাথায় রেখে ক্রেতারা পেঁয়াজ কিনতে ভিড় করেন বাজার, ফুটপাত কিংবা ট্রাকসেলের দিকে।

রাজধানীর বিভিন্ন এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির ট্রাকসেলযোগে স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম চলছে। এখান থেকে যেকোনো ক্রেতা ৩০ টাকা কেজিদরে ২ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। তবে কিছু স্থানে ক্রেতা বেশি থাকায় এক কেজি করে বিক্রি করা হচ্ছে।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকা কেজি দরে, আর ছোট আকৃতির দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। অথচ দু’দিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৬০ টাকায়। অন্যদিকে মাত্র একদিনের ব্যবধানে আমদানি করা ভারতীয় পেঁয়াজে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। বর্তমানে আমদানি করা পেঁয়াজ এসব বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

সচিবালয়-প্রেসক্লাব সংলগ্ন স্থানে টিসিবির পেঁয়াজ কিনতে আসা আহসান হাবিব জানান, বাজারে ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখানে একটু অপেক্ষা করে লাইনে দাঁড়ালে আমি ৩০ টাকায় এক কেজি পেঁয়াজ পাবো, তাই এখানে এসেছি।

এখানকার ট্রাকসেলের বিক্রয় প্রতিনিধি সুমন বলেন, গতকাল পর্যন্ত তেমন কোনো ভিড় ছিল না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনেক ক্রেতা আসছেন। এর আগে অনেকেই এক কেজির বেশি পেঁয়াজ কিনেছেন এখান থেকে। তবে ক্রেতার বাড়তি চাপ থাকায় বিক্রি করতে সময় লাগছে, তবে সবাই যাতে পায় এটা নিশ্চিত করা হচ্ছে। এজন্য আমরা একজন ক্রেতাকে এক কেজি করে পেঁয়াজ দিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টিসিবির ট্রাকসেলে পেঁয়াজ কিনতে লম্বা লাইন

আপডেট টাইম : ০২:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০