ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) শীঘ্রই খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে এবং নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত চলবে।

গত রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় টাস্ক ফোর্স কমিটির কমিটির সভাপতি ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন,বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম,অতিরিক্ত সচিব (আমদানি) মো. হাফিজুর রহমান,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। এতে জানানো হয়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে ও আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সংকট বা মূল্য বৃদ্ধির কোন সংগত কারন নেই। তবে কেউ পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্যবৃদ্ধির চেষ্টা করলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

সভায় পেঁয়াজ আমদানির শুল্কহার পুননির্ধারনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়,বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং আরও জোরদার করেছে। এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেশব্যাপী বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

আপডেট টাইম : ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০