ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো পাঁচগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের অ্যাকাউন্টে আগের চেয়ে আড়াই থেকে পাঁচগুণ বেশি টাকা পাঠাতে পারবেন।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে একজন গ্রাহক প্রতিদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। একবার লেনদেন করতে পারবেন সর্বোচ্চ এক লাখ টাকা। দৈনিক মোট ১০টি লেনদেন করা যাবে। এতদিন একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পাঁচটি লেনদেন করতে পারতেন। প্রতিবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত।

আলোচ্য সময়ে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিদিন ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দৈনিক মোট ২০টি লেনদেন করা যাবে। এতোদিন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। প্রতিবার এক লাখ টাকা করে মোট ১০টি লেনদেন করা যেত।

‘এনপিএসবি এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেনের ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ’ শীর্ষ সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ব্যাংকগুলোর তথ্য-প্রযুক্তিনির্ভর আন্তঃব্যাংক সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরিপেক্ষিতে এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) লেনদেনের এই সীমা বাড়ানো হয়েছে।

২০১৭ সালের ২ নভেম্বর বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো পাঁচগুণ

আপডেট টাইম : ০৭:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০